Ads Area

নিজস্ব প্রচার
EduJob Academy — ৮,০০০+ ব্যাখ্যাসহ প্রশ্ন, ১৫টি বিষয় এবং ফ্রি মক টেস্ট

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - Bangladesh Chemical Industries Corporation Job Circular 2026

📢 বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - Bangladesh Chemical Industries Corporation Job Circular 2026
🏢 প্রতিষ্ঠান: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোর...
💼 ধরন: সরকারি চাকরি (Government Job) | 📌 পদসংখ্যা: ২...
🎓 যোগ্যতা: ডিপ্লোমা, স্নাতক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও...
⏳ আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা
👉 বিস্তারিত দেখুন ও আবেদন করুন নিচের লিংকে:

Bangladesh Chemical Industries Corporation Job Circular 2026: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। বিসিআইসি-এর শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে ১৯টি ক্যাটাগরিতে সর্বমোট ২৭৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

এই বিশাল সরকারি চাকরিতে যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতনস্কেল এবং আবেদন পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হলো।

📱 একটি বিজ্ঞপ্তিও মিস হবে না! আমাদের অফিসিয়াল জব সার্কুলার অ্যাপটি ডাউনলোড করে নিন।

সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরির খবর সবার আগে পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.bdedujob.blogspot.com এবং প্লে-স্টোর লিংক থেকে আমাদের অফিসিয়াল অ্যাপটি ইনস্টল করে রাখুন।

এক নজরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Job Summary)

  • প্রতিষ্ঠানের নাম (Organization Name): বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) (Bangladesh Chemical Industries Corporation)
  • চাকরির ধরণ (Type of Job): সরকারি চাকরি (Government Job)
  • মোট শূন্যপদ / ক্যাটাগরি (Vacancy): ২৭৪ জন
  • শিক্ষাগত যোগ্যতা (Qualification): ডিপ্লোমা, স্নাতক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর পাস
  • বয়সসীমা (Age Limit): ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
  • বেতন ও সুযোগ-সুবিধা (Salary & Benefits): ৩২,০০০ – ১০৫,৯০০/- টাকা (৯ম ও ১০ম গ্রেড)
  • কর্মস্থল (Job Location): ঢাকা (এলাকা)
  • আবেদন পদ্ধতি (Application Method): অনলাইন
  • আবেদনের ই-মেইল (Application Email): mis@bcic.gov.bd
  • আবেদন ফি (Application Fee): ২২৩/- টাকা
  • প্রকাশের / শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা
  • আবেদনের শেষ তারিখ (Deadline): ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা
  • অফিসিয়াল ওয়েবসাইট (Official Website): https://bcic.gov.bd

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: পদভিত্তিক যোগ্যতা ও বেতন

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর প্রকাশিত অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে এবং আবেদনের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন, তার বিস্তারিত বিবরণ নিচের ছকে দেওয়া হলো:

ক্রমিক পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন ও সুযোগ-সুবিধা
1 সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি স্নাতকসহ স্নাতকোত্তর বা সমমান ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
2 নিরাপত্তা কর্মকর্তা ৩টি স্নাতকসহ স্নাতকোত্তর বা সমমান ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
3 হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা ২৫টি হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে ডিগ্রি ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
4 সহকারী প্রোগ্রামার ৩টি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
5 সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) ১৫টি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
6 সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি বা সমমান ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
7 সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরী কর্মকর্তা ১৩টি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
8 সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
9 সহকারী প্রকৌশলী (পুর) ৩টি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড (৪৪,০০০ – ১০৫,৯০০/- টাকা)
10 সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি স্নাতক ডিগ্রি ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
11 সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি স্নাতক ডিগ্রি ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
12 সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা ৩১টি বাণিজ্যে স্নাতক ডিগ্রি ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
13 সহকারী অপারেশন অফিসার ৩টি স্বীকৃত ডিগ্রি ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
14 সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি স্বীকৃত ডিগ্রি ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
15 উপ-সহকারী রসায়নবিদ ও উপ-সহ প্রকৌঃ (রসায়ন) ৪১টি ডিপ্লোমা বা সমমান ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
16 উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ১০ম গ্রেড (৩২,০০০ – ৭৭,৩০০/- টাকা)
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা

বিস্তারিত জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (Official Notice) দেখুন:

আবেদন পদ্ধতি (How to Apply BCIC Job Circular 2026)

আপনি যদি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটক অনলাইনে (https://bcic.teletalk.com.bd) মাধ্যমে আবেদন সম্পন্ন করুন।

  • প্রথমে অফিশিয়াল টেলিটক ওয়েবসাইট (bcic.teletalk.com.bd) ভিজিট করুন।
  • Application Form-এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদ নির্বাচন করুন।
  • নির্দেশনা অনুযায়ী ফরম পূরণ করে সাবমিট করুন এবং Applicant's Copy সংগ্রহ করুন।
  • টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি এসএমএস-এর মাধ্যমে পরিশোধ করুন।
  • নির্ধারিত সাইজে আপনার রঙিন ছবি (300×300 pixel, সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষর (300×80 pixel, সর্বোচ্চ 60 KB) আপলোড করে Submit করুন।

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধের SMS নিয়ম

অনলাইনে আবেদনপত্র পূরণ করলে একটি User ID পাবেন। পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের দুটি SMS পাঠিয়ে আবেদন ফি (২২৩/- টাকা) পরিশোধ করুন:

প্রথম SMS: BCIC <স্পেস> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: BCIC BDEDUJOB)
দ্বিতীয় SMS: BCIC <স্পেস> YES <স্পেস> PIN লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে। (উদাহরণ: BCIC YES 12345678)

নিয়োগ পরীক্ষা ও ইন্টারভিউ সংক্রান্ত তথ্য

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এ আবেদনপত্র গ্রহণের পর প্রাথমিক বাছাই (Shortlisting) করা হবে। যোগ্য বিবেচিত প্রার্থীদের মোবাইল SMS অথবা ই-মেইলের মাধ্যমে লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার (Interview) তারিখ, সময় ও স্থান জানানো হবে। এছাড়াও নিয়মিত আপডেট আমাদের জব পোর্টাল www.bdedujob.blogspot.com-এ প্রকাশ করা হবে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রশ্ন ২: এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
উত্তর: পদভেদে ডিপ্লোমা, স্নাতক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর পাস যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৩: কীভাবে আবেদন করতে হবে?
উত্তর: বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

সতর্কীকরণীয় বিজ্ঞপ্তি:

চাকরি আবেদনকারী প্রার্থীদের জানানো যাচ্ছে যে, অনেক প্রতিষ্ঠান আকর্ষণীয় বেতন এবং লোভনীয় অফার দিয়ে বিজ্ঞাপন দিয়ে থাকে। এই সকল বিজ্ঞাপন ভালোভাবে বুঝেশুনে নিজ দায়িত্বে আবেদন করবেন। চাকরির ক্ষেত্রে টাকা-পয়সা লেনদেন আপনার নিজ দায়িত্বে করবেন; এক্ষেত্রে প্রতারিত হলে www.bdedujob.blogspot.com কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমাদের সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post Related Tag: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নতুন চাকরি, Bangladesh Chemical Industries Corporation Job Circular 2026, BCIC Job Circular 2026, bd job circular 2026 today, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, bdedujob.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Latest Jobs

Ads Area

নিজস্ব প্রচার
EduJob Academy — ৮,০০০+ ব্যাখ্যাসহ প্রশ্ন, ১৫টি বিষয় এবং ফ্রি মক টেস্ট